বিনোদন

আবারো ফিরছেন গোবিন্দ-রাভিনা

বিনোদন : বিরতি ভেঙ্গে আবারো পর্দায় ফিরছেন জনপ্রিয় তারকা জুটি গোবিন্দ-রাভিনা। খবরটি নিশ্চিত করেছেন রাভিনা নিজেই। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দ্য গ্র্যান্ড রিইউনিয়ন! আবারও একসঙ্গে স্ক্রিনে আসছি। কী, কোথায়, কখন…? কামিং সুন…।’

সময়ের পালাবদলে তারা দু’জনেই এখন বলিউডে অনিয়মিত। বিভিন্ন অ্যাওয়ার্ড শো আর টিভি অনুষ্ঠান ছাড়া তাদের সেভাবে দেখাও যায় না। তবে এবার আবারো ফিরছেন স্ক্রিনে।

ফেরার ঘোষণা দিলেও কোন সিনেমা, কোন প্ল্যাটফর্ম, কিছুই স্পষ্ট করেননি রাভিনা। এসব নিয়ে ভক্তরাও অনেক প্রশ্ন করেছেন। কিন্তু নিশ্চুপ নায়িকা। তবে ঘোষণা যেহেতু দিয়েছেন, সুতরাং অচিরেই তাদের একসঙ্গে দেখা যাবে। আপাতত এই খবরেই ভক্তরা খুশি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা