বিনোদন

শান্তির ইঙ্গিত পেলো শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নানা কারণে তিনি প্রায়ই অলোচনায় আসেন। এবার নিজের ইনস্টাগ্রামে ভিন্ন রকমের এক বার্তাই দিলেন তিনি।

মঙ্গলবার (২৯ জুন) সকালে নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন ‘যে নারী প্রতিশোধ স্পৃহার পরিবর্তে শান্তি খুঁজে পেয়েছে, তাকে বিব্রত করা সম্ভব নয়’

গত কয়েক মাসে ধরে নায়িকার পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়েছে। স্বামী রোশন সিংহের সঙ্গে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরেই ক্রমাগত চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে দুজনকে নিয়ে।

অনলাইনেও বিভিন্ন পোস্টের মাধ্যমে পরোক্ষ ঝগড়া হয়েছে দু’জনের। কিন্তু সব ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসার করার ইচ্ছা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন। এই টানাপড়েনের মধ্যেই শ্রাবন্তীর জীবনে ফের নতুন বসন্ত।

ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তার প্রেমের জল গড়িয়েছে অনেক দূর। তাই কি ভেঙে যাওয়া সম্পর্কের থেকে নিজেকে সরিয়ে নিয়ে শান্তি খুঁজে পেয়েছেন শ্রাবন্তী? সেই কথাই কি ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন অভিনেত্রী?

অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি দেখে নেটাগরিকরা আঁচ করছেন তেমনটাই। এ বিষয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী।

এদিকে, ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে শ্রাবন্তীর। হইচইয়ের ‘দুজনে’ শিরোনামের এই ওয়েব সিরিজে তার বিপরীতে থাকবেন সোহম চক্রবর্তী। আগামী ৯ জুলাই উন্মুক্ত হবে ওয়েব সিরিজটি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা