বিনোদন

ইন্ডাস্ট্রি থমকে গেলেও, কঙ্গনার ঠোঁট সচল

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের বড় জয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলিউড অভিনেত্রী ও বিজেপির উগ্র সমর্থক কঙ্গনা রনৌত। বরং তৃণমূল তথা মমতার জয়ে বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করলেন কঙ্গনা।

এই বিজয়ের পেছনে কঙ্গনা রনৌত সবচেয়ে বড় শক্তি হিসেবে দায়ী করেছেন বাংলাদেশি আর রোহিঙ্গাদের। কঙ্গনা আজ দুপুরে টুইটারে একটি পোস্টে লেখেন, ‘বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার সবচেয়ে বড় শক্তি। যা চলছে, তাতে হিন্দুরা আর সেখানে সংখ্যাগরিষ্ঠ নয়। তথ্য অনুযায়ী, ভারতে বাঙালি মুসলিমরা বেশি দারিদ্র্য আর সবচেয়ে দুরবস্থায় জীবন যাপন করে। ভালো, আরেকটি কাশ্মীর তৈরি হচ্ছে।’

এই টুইট পোস্টের নিচে ১৯ হাজার ‘লাইক’ পড়েছে। আর টুইটটি রিটুইট করা হয়েছে সাড়ে চার হাজারের বেশিবার। তবে অসংখ্য টুইটার ব্যবহারকারী কঙ্গনার এই মন্তব্যের সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘এভাবে জোর করে গায়ে পড়ে বিজয়ীর অযৌক্তিক সমালোচনা করে নিজেদের ব্যর্থতা ঢাকতে পারবেন না। তাতে আরও বেশি করে আপনাদের অসহায়ত্ব ধরা পড়ে।’

মমতার জয় নিয়ে আরও দুটি টুইট করেছেন কঙ্গনা। সেখানে তিনি বাংলার উন্নয়নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেছেন।

বেফাঁস মন্তব্য করে আলোচনায় থাকার ব্যাপারে নামডাক আছে পদ্মশ্রী ও তিনটি জাতীয় পুরস্কারজয়ী কঙ্গনার। লকডাউনে ভারতজুড়ে বিনোদন ইন্ডাস্ট্রি থমকে গেলেও, কঙ্গনার ঠোঁট সচল। কটাক্ষের সুরে বাঁধছেন ‘শত্রু’কে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুদিন পরপরই তাই কঙ্গনার ‘নীলবাক্যে’ বিস্ফোরণ ঘটে। বলিউড তো আছেই, ভারতের এমন কোনো বিষয় নেই, যা নিয়ে এই তারকা তির্যক মন্তব্য করেননি, তিনি কঙ্গনা রনৌত। সমকালীন আন্দোলন, রাজনীতি, মাদক থেকে শুরু করে কৃষকের অধিকার সব বিষয়ে তার মন্তব্য করা চাই–ই চাই। বিশেষ করে টুইটারে ভিডিও বার্তা দিয়ে তিনি আলোচনায় আসেন প্রায়ই। গত বছরের অক্টোবর মাসে ভারতের কৃষি বিল নিয়ে মন্তব্য করে বিতর্কে পড়েছিলেন কঙ্গনা। কৃষি বিলের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য কঙ্গনার বিরুদ্ধে মামলাও করেছিলেন রমেশ নায়েক নামের এক আইনজীবী। নির্বাচন নিয়েও তার বেফাঁস মন্তব্য চলছে।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা