বিনোদন

ঈদের দ্বিতীয় দিন কৃষকের ঈদ আনন্দ

বিনোদন প্রতিবেদক : পৃথিবীজুড়ে চলছে করোনা ভাইরাসের মহামারির তান্ডব। এই দুঃসময়ে কৃষিভিত্তিক এই দেশে আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে-কৃষকরা। তাদেরকে আরও উজ্জ্বীবিত করতে প্রতি বছরের মতো এবারের ঈদ উপলক্ষেও বেসরকারি টেলিভিশন-চ্যানেল আই আয়োজন করতে যাচ্ছে ‘কৃষকের ঈদ আনন্দ’ শিরোনামের অনুষ্ঠান। আসন্ন ঈদুল ফিতরের পরদিন অর্থাৎ দ্বিতীয় দিন বিকেল সাড়ে চারটায় চ্যানেল আইয়ে শুরু হবে কৃষকদের অংশগ্রহণে কৃষকদের জন্য এই আনন্দ আয়োজন।

চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনা ভাইরাস সৃষ্ট বৈশ্বিক এই মহামারির মধ্যেও আমাদের খ্যাদ্য চাহিদা মেটাতে নিরলস কাজ করে যাচ্ছে দেশের কৃষকরা। নূন্যতম ফুসরতের সময় তাদের নেই, নেই বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা। আমাদের এই দেশ কৃষকদের কাছে ঋণী, তাদের এ ঋণ শোধ করার নয়। তাদের শ্রম, ঘাম, বঞ্চনার পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের উজ্জ্বীবিত করতে বেশ কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের ঈদেও চ্যানেল আইতে প্রচারিত হবে ‘কৃষকের ঈদ আনন্দ’।

বরাবরের মতো কৃষক সমাজের জন্য বিনোদভিত্তিক এবারের এই আয়োজনেও সার্বিক পরিকল্পনা, পরিচালনার পাশাপাশি উপস্থাপনায় থাকছেন- শাইখ সিরাজ। সঙ্গে অন্যসব আয়োজনের মতো এবারের আয়োজনেও থাকছে ভিন্নতা। কেননা. এবারে ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি হবে বিভিন্ন জেলায় জেলায় লড়াই। যেসব আয়োজনে নতুন নানা বিষয়ের সঙ্গে থাকবে নানান চমক। যা দেখতে চোখ রাখুন ঈদের পরদিন ঠিক বিকেল সাড়ে চারটায় চ্যানেল আইয়ের পর্দায়।

সান নিউজ/এইচ এস/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা