ম্যানগ্রোভ অঞ্চল : খন্দকার আশরাফুল ইসলাম
শিল্প ও সাহিত্য

ম্যানগ্রোভ অঞ্চল : খন্দকার আশরাফুল ইসলাম

আরও পড়ুন : মনে রেখো তবু : খন্দকার আশরাফুল ইসলাম

অবশেষে তোমাকে না চেয়ে থাকা গেল না

যেখানে বৃষ্টি হাওয়ার প্রথম পছন্দ।

যদিও দাড়-কাক ঠিক শহরের পথে,

সেখানে তুমি অনন্য,শার্সির ঘোলাটে ফ্রেমের মত।

যবনিকা না টেনে নেশার পুতুল

গভীর রাতে যেভাবে বেড়াতে আসে,

সীমানা শিরোনাম ছিড়ে ধোয়ার মত

গলে গলে যাবে; আর তুমি কবিতার

বই হাতে রেশমি চুড়ির ছন্দে রবীন্দ্র সরোবরে

নীল রঙের শাড়ী অথবা-

সন্ধ্যা মালতীর ফুলে ঠোঁট রাঙিয়ে তুলবে।

তুমি কবিতার পঙক্তি ছুয়ে নেবে; যেন

তুমি নিজেই শহরের কোন ভাঙ্গা দেয়ালে

লিখে রাখা কোন বেবিলন।

এখানে হলুদ পাখির দল গাইতে চায় না

শুধু নিরবতার মোড়কে ফেলে যায় দীর্ঘশ্বাস।

তাঁরাদের মেঘে বজ্রপাত কত

তবুও নিযুত চোখের মায়া বুঝিনি আমি।

তুমি দীপ্ত কিরণ! মোঙ্গলের আর্কটিক ঝড়।

তুমি শতাব্দীর পথে লিমেরিক ফুল

যে ফুল শুকানোর অপেক্ষায় আমি।

তুমি সুন্দর! প্রেমিকার মত

তুমি ছোয়াচে প্রেমিকার মত।

তুমি প্রজাপতির স্নিগ্ধ সুষমায়

জারুল বনে মধুমতী।

তুমি শরতের মত উদাস আর

শিমুল তুলোর মত শিতল।

মিছিল মিটিংয়ে তিব্র চুম্বন হয়

তুমি তো সেখানেও প্রিয় গদ্যময়!

পিয়নের খোলা বাক্স,তুমি নিখিল ছন্দময়,

তুমিতো সেখানেও অগোছালো ।

নিষিদ্ধ মালার ডালায় তুমি

তুমিও সুখ খোঁজ নিরালায়।

মোমের মত ধিরে ধিরে সোডিয়াম হয়ে শেষে

ফেরারি হও জানালায় বসে।

তোমার অলস বিকেল, ছাপোষা ব্যল্কনির পাশে

ক্যাপাচিনো সাথে আরাম কেদারার পূর্ণতা-

আমার নিরেট শূন্যতাকে পিষে নেয়।

রাতের ব্যস্ততা ছাপিয়ে তুমি ব্যস্ত হও!

আর এপাড়ে তখন নদীর জল

পরিবর্তনের আশায় বয়ে চলে।

সোনালি স্বপ্ন তোমাকে ঘিরে বাঁচে,কিন্তু

সে স্বপ্ন বেঁচে খায়- তার কাছে মরিচিকা সাজে।

তুমি নিত্য যে পথে ঘুরেফির শালিক হয়ে

তুমি নিত্য যে রথে আবির মাখোঁ মন বাড়িয়ে

আমি কারণ ছাড়াই এড়িয়ে যায় সে পথ

পথে মেখে থাকা লাল-নীল পূর্ণতা।

যখন শক্তি হারাই,ছুটে যাই পাহারের শহরে

ঝর্ণার বুকে মুখ লাগিয়ে সঞ্চার করি পরিধি।

যখন শক্তি হারাই,মুছে ফেলি মৌনতা

আমাকে তুলে দেই সফেদ জলের ঢেউয়ে।

হারাতে থাকি দিন,রাত, সবকিছু।

অপেক্ষায় থাকি বৃষ্টি হোক!

আমি ভিজবো বলে বৃষ্টিও হয় রোজ।

ঘিরে থাকা পর্দার আর্তনাদ-

অনেকটা সময় অবধি আমাকে জীবিত ভাবে।

আমিও বেঁচে উঠি,শ্বাস নেই শ্বাস-মূল হয়ে

কোন এক ম্যানগ্রোভ অঞ্চলে।

আরও পড়ুন : ‘জাতীয় কবি’র গেজেট চেয়ে আইনি নোটিশ

কবি : খন্দকার আশরাফুল ইসলাম

গুরু প্রকাশ...

প্রজন্ম একুশ ম্যাগাজিন...

বানিয়ারা সাহিত্য পরিষদ (বাসাপ)

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা