বিনোদন

চাচ্চুর সিক্যুয়েলে থাকছেন দীঘি?

বিনোদন প্রতিবেদক : প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবে দশর্কদের হৃদয় স্পর্শ করেন। ‘চাচ্চু’ সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। এফ আই মানিক পরিচালিত এ সিনেমা ২০০৬ সালে মুক্তি পায়। দীর্ঘদিন পর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। এদিকে প্রশ্ন উঠেছে, ‘চাচ্চু’ সিনেমার সিক্যুয়েলে দীঘিকে কি দেখা যাবে?

‘চাচ্চু’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করছেন মনতাজুর রহমান আকবর। এতে দীঘি থাকবেন কিনা তা জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘দীঘি সিক্যুয়েলে থাকবে কিনা তা এখনো ঠিক করিনি। চাইলে গল্প পরিবর্তন করে বড় দীঘিকে দেখানো যেতে পারে। আসলে দীঘির থাকা না থাকা নিয়ে আমরা এখনো ভাবিনি।’

করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে এ সিনেমার শুটিংয়ের বিষয়। পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করবেন বলে জানান এই পরিচালক।

‘চাচ্চু’ ছাড়াও ‘কোটি টাকার কাবিন’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন ডিপজল। এ দুটি সিনেমায় আগের নায়ক-নায়িকা অভিনয় করবেন না। বিষয়টি উল্লেখ করে ডিপজল বলেন, ‘সিনেমা দুটির সিক্যুয়েল নির্মাণের কথা অনেক আগে থেকেই ভাবছিলাম। শুটিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে লকডাউন শুরু হলো। লকডাউন শেষ হওয়ার পরপরই সিনেমা দুটির শুটিং শুরু করব। এতে নতুন নায়ক-নায়িকা অভিনয় করবেন।’

‘মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। গত আড়াই মাসে তিনটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এগুলো হলো—‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হারকিউলিস’ এবং ‘যেমন জামাই তেমন বউ’।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা