বিনোদন

নতুন করে প্রেমে পড়লেন শ্রাবন্তী, থাকেন একই বাড়িতে

বিনোদন ডেস্ক ; ‘প্রেমে পড়া বারণ কারণে অকারণ’ গানের কথায় যতই থাকুক, প্রেম এলে কি তাকে ফিরিয়ে দেয়া যায়? টালিউড ইন্ডাস্ট্রির নতুন গুঞ্জন, আবার প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, বাইপাসের কাছে যে বাড়িতে তিনি থাকেন, প্রেমিকও সেখানেরই বাসিন্দা। নাম অভিরূপ নাগ চৌধুরী। পেশায় ব্যবসায়ী।

তবে এই সম্পর্কের বয়স খুব বেশি দিন নয়। কিন্তু যারা শ্রাবন্তীকে কাছ থেকে চেনেন তারা জানেন, মন দেয়ার জন্য একমাস কম সময় নয়। বেকারি সংস্থার মালিক অভিরূপ পার্টি করতে ভালবাসেন। তার সোশ্যাল মিডিয়া পেজ দেখলেও বোঝা যায়।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, বুধবার দু’জনে সম্পর্কের একমাস উদযাপন করতে পার্টিও করেন।

একই বাড়িতে থাকলেও টাওয়ার সিক্সের বাসিন্দা শ্রাবন্তীর সঙ্গে অন্য টাওয়ারের অভিরূপের ‘হাই-হ্যালো’র বাইরে আর কোনো সম্পর্ক ছিল না। রাজীব বিশ্বাস, কৃষণ ব্রজের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পরে ২০১৯ সালে রোশন সিং এর সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন শ্রাবন্তী। কিন্তু সেখানেও ভাঙন ধরে। গত অক্টোবরে দু’জনের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর শোনা যায়।

শ্রাবন্তীর ফ্ল্যাট ছেড়ে রোশন নিজের বাড়িতে ফিরে যান। তারপর তাদের দেখা সাক্ষাৎ হয়নি। নায়িকা একাই থাকছিলেন। সিনেমা এবং জিম নিয়েই ওই সময়ে ব্যস্ত ছিলেন শ্রাবন্তী। রোশনের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে অর্থনৈতিক কারণ আছে বলে শোনা যায়।

ইন্ডাস্ট্রিতে এমন কথাও শোনা যায় যে, তিন প্রাক্তনের যাবতীয় দায়ভার শ্রাবন্তীকেই নিতে হত। তবে অভিরূপের ক্ষেত্রে বিষয়টি আলাদা। যদিও নায়িকার ঘনিষ্ঠ মহলের মতে, শ্রাবন্তী-অভিরূপের সম্পর্ক নেহাতই বন্ধুত্বের। এতে প্রেমের সিলমোহর দেয়ার সময় এখনো আসেনি।

কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা অন্য ইঙ্গিতই দিচ্ছে। পাশাপাশি রোশন-শ্রাবন্তী এখনো আইনত স্বামী-স্ত্রী। এ প্রসঙ্গে শ্রাবন্তীর সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে প্রথমে তাকে ফোনে পাওয়া যায়নি। পরে জানান, তিনি মিটিংয়ে রয়েছেন। তবে এই লেখা প্রেসে যাওয়া পর্যন্ত তার সঙ্গে কথা বলা যায়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা