বিনোদন

মিথ্যার ফাঁদে অন্তর্বাস খুলেছিলেন শ্যারন

নিজস্ব প্রতিবেদক: সময়টা তখন ১৯৯২ সাল। 'বেসিক ইন্সটিংক্ট' নামের হলিউড মুভির প্রথম সিরিজের শ্যুটিং চলাকালীন ঠকানো হয়েছিল অভিনেত্রীকে। অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিংয়ের সময় পরিচালক তাকে মিথ্যে বলে অন্তর্বাস খুলিয়ে নিয়ে শট নিয়েছিলেন। যে কারণে তিনি পরিচালক পল ভারহোভেনকে থাপ্পড় কষতেও দ্বিধা করেনিনি সেই অভিনেত্রী।

সম্প্রতি নিজের লেখা বই ‘দ্য বিউটি অব লিভিং টুয়াইস’-এ এমনি কথা লিখেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যারন স্টোন।

সম্প্রতি, ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের লেখা বই ‘দ্য বিউটি অব লিভিং টুয়াইস’ নিয়ে নানান কথা বলেন শ্যারন। তার বইয়ের লেখা থেকে তিনি জানান, বেসিক ইন্সটিংক্ট ছবির শ্যুটিং শেষে যখন পরিচালক, আইনজীবীসহ অন্যান্যদের সঙ্গে যখন ছবিটি দেখছিলেন, তখন হতবাক হয়ে যান। শ্যারনের কথায়, ‘শ্যুটিং সেটে মিথ্যে কথা বলে আমায় অন্তর্বাস খুলতে বলা হয়, আমাকে ঠকানো হয়েছিল। আমি বিশ্বাস করেছিলাম, ছবিতে আমার গোপনাঙ্গ দেখানো হবে না।’

শ্যারন স্টোন বলেন, ‘এই দৃশ্যটি দেখার পর আমি প্রজেকশন বুথে গেলাম এবং পরিচালক পল ভারহোভেনকে থাপ্পড় মারলাম। পরে আমি বিষয়টি নিয়ে আমি আমার আইনজীবীর দ্বারস্থ হই। আমার আইনজীবী বলেন- বেসিক ইন্সটিংক্ট' ছবিটি যে পরিস্থিতিতে রয়েছে, এই অবস্থায় কোনওভাবেই এটি কোনওভাবেই মুক্তি দেওয়া যায় না।’

প্রসঙ্গত, ১৯৯২-এ মুক্তি পাওয়া 'বেসিক ইন্সটিংক্ট' ছবিটি সুপার হিট হয়। ২০০৬ সালে এই ছবির সিকুয়্যাল আসে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা