বিনোদন

গাঁজা ব্যবসায়ীকে বিয়ে করতে চলেছেন এমা

বিনোদন ডেস্ক: এমা ওয়াটসন হলেন বিশ্বব্যাপী জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী। যিনি ‌‘হ্যারি পটার’ চলচ্চিত্রের হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। ইমা ৯ বছর বয়সে চরিত্রটিতে প্রথম অভিনয় করেছিলেন।

হ্যারি পটারের সিরিজও যেমন ক্রমিক বাড়তে থাকে তেমনি এমার বয়সও বাড়তে থাকে। যেন সিরিজগুলোতে অভিনয় করতে করতে তার বেড়ে উঠা। সর্বশেষ বক্স অফিসে এমাকে দেখা গিয়েছিল ২০১৯ সালে সিরিজের শেষ রিলিজ ‘লিটল ওম্যান’-এ।

আর এবার শোনা গেল ২১ বছরের অভিনয় জীবন থেকে এমা নাকি ইতি টানছেন। এই খবরের সত্যতা নিয়ে অবশ্য হলিউডে বেশ আলোচনা চলছে। ৩০ বছর বয়সী এমার অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে তার ব্যক্তিগত ম্যানেজার অবশ্য সামাজিক মাধ্যমগুলোতে নিষ্ক্রিয় থাকার কথা বললেও অভিনয় ছাড়ার কথা নিশ্চিত করেননি।

কিন্তু হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালে প্রথমে একটি ভাইরাল হওয়া ছবিতে এমা ওয়াটসনকে দেখা গিয়েছিল রহস্যময় এক ব্যক্তির সঙ্গে চুম্বনরত অবস্থায়। পরে জানা যায় সেই ব্যক্তির সঙ্গে নাকি এমার প্রেম চলছে। কিন্তু কে সেই ব্যক্তি?

বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, এমার প্রেমিকের নাম- লিও রবিনটন। ৩০ বছর বয়সী এই ব্যক্তি নাকি পেশায় একজন মাদক ব্যবসায়ী। গাঁজাসহ বিভিন্ন স্থানীয় মাদকের ব্যবসা করেন তিনি। মোট কথা হলো- একজন গাঁজা ব্যবসায়ীর প্রেমে পড়ে তাকে বিয়ে করতে চলেছেন এমা।

এমা ওয়াটসনকে অবশ্য অভিনেত্রী হিসেবে ছাড়াও তাকে নারীবাদী হিসেবেও অনেকে চেনেন। ফোর্বস আর ভ্যানিটি ফেয়ারের মতে, তিনি হলিউডের সর্বোচ্চ অর্থ উপার্জনকারীদের একজন। টাইম ম্যাগাজিনের সেরা ১০০ প্রভাবশালী নারীর তালিকায়ও নাম উঠেছিল তার। দীর্ঘদিন ধরে কাজ করছেন নারী অধিকার নিয়ে। এবার নাকি হলিউড ও সামাজিক কর্মকাণ্ডে বিরতি দিয়ে প্রেমিকের সঙ্গে ঘরতে বাঁধতে যাচ্ছেন।

১৮ মাসের সম্পর্কে রয়েছেন এমা আর প্রেমিক লিও। ইয়াহুসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এবার সংসার শুরু করার পরিকল্পনা করছেন এমা। এমনকি হলিউডের অন্তত তিনটি সিনেমা ফিরিয়ে দিয়েছেন। নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না তিনি। এমনকি যে ছবি করার কথা ছিল, চুক্তির অর্থ ফিরিয়ে দিয়ে সেটিও ‘না’ করে দিয়েছেন। তবে অভিনয় একেবারে ছেড়ে দিয়েছেন কিনা তা কেউ নিশ্চিত করেনি। তবে সংসার করতে যাচ্ছেন এটা নিশ্চিত।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা