বিনোদন

বুবলীর ছোটবেলা থেকেই গিটার পছন্দ

বিনোদন ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবসে চিত্রনায়িকা বুবলী আনন্দ ছড়ালেন গিটার হাতে। নায়িকার বড় বোন গায়িকা। নায়িকা যে চমৎকার গিটার বাজাতে জানেন তা অজানাই ছিলো। আজ তা জানা হলো।

রোববার (১৪ ফেব্রুয়ারি) নিজের ইউটিউব চ্যানেলে গিটার বাজানোর একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সবাইকে ভালোবাসামাখা গিটারের সুর তুলে মুগ্ধ করেছেন তিনি।

২ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও শুরুতেই ‘পাসওয়ার্ড’ সিনেমার একটি গানের কিছু অংশ গিটারে বাজিয়েছেন শবনম বুবলী।

পরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজকের এই বিশেষ দিনটিতে আমি সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আমার কাছে মনে হচ্ছিল, এই স্পেশাল দিনটাতে আমি আমার ভালোবাসার মানুষদের সঙ্গে একটু স্পেশালভাবে কাটাই, সবাইকে শুভেচ্ছা জানাই। যারা আমাকে একটু হলেও পছন্দ করেন, তাদের প্রতি আমার অনেক অনেক শুভ কামনা, অনেক ভালোবাসা।’

বুবলী জানান, সিনেমার মানুষ হলেও মিউজিক ভীষণ পছন্দ করেন তিনি। বিশেষ করে বাদ্যযন্ত্র। ছোটবেলা থেকেই গিটার ও পিয়ানো তার খুব পছন্দের।

‘শুধু আজকের দিনই নয়, প্রতিদিনই যেন সবার ভালোবাসার দিন হিসেবে কাটে। সবাই পরিবারের সঙ্গে থাকুন, ভালো থাকুন ও নিরাপদে থাকুন। আর সবাইকে অনুরোধ করবো, মানুষের ভালোর জন্য বা নিজের ভালোর জন্য ক্ষুদ্র একটি কাজ হলেও প্রতিদিন যেন করার চেষ্টা করি’- ভিডিওতে সবশেষে যোগ করেন বুবলী।

বুবলীর গিটার বাজানোর ভিডিওটি বেশ পছন্দ করছেন নেটিজেনরা। ভিডিও কমেন্টস দেখে তারই ধারণা পাওয়া যাচ্ছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা