বিনোদন

প্রভাসের শুটিং সেটে দুর্ঘটনা

বিনোদন ডেস্ক: 'বাহুবলী' খ্যাত ভারতীয় সুপারস্টার অভিনেতা প্রভাস নতুন একটি সিনেমায় কাজ করছেন।আর সেই সিনেমার সেটে দুর্ঘটনার খবর পাওয়া গেল।

জানা গেছে, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু করেছেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা 'আদিপুরুষ'-এর শুটিং। তবে প্রথম দিনই ঘটে গেল বিপত্তি।

গোরগাঁও ফিল্ম স্টুডিওতে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় প্রভাস-সহ টিমের প্রায় ১০০ জন সেখানে উপস্থিত ছিলেন। ফায়ার অফিসাররা জানিয়েছেন, শুটিং সেটে সন্ধ্যা সোয়া ৪টায় আগুন লাগে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পরিচালক ওম রাউতের বহুল প্রতীক্ষিত 'আদিপুরুষ' ২০২২ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির মোট বাজেট ধরা হয়েছে প্রায় ৫শ' কোটি টাকা।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা