বিনোদন

লকডাউনের সময়টাকে মিস করছেন জুহি চাওলা

বিনোদন ডেস্ক : নব্বই দশকে বলিউড শাসন করা জনপ্রিয় নায়িকা জুহি চাওলা সম্প্রতি টুইটারে একটি পোস্ট করেছেন। পোস্টে জুহি চাওলা লেখেন– পরিবেশ দূষণের মাত্রা বাড়তে দেখে হতাশ আমি। বারান্দায় দাঁড়িয়ে প্রাণভরে নিঃশ্বাস নিতে গিয়ে ধুলো ঢুকে যাচ্ছে নাকে-মুখে। আর তাই লকডাউনের সময়টাকে মিস করছেন তিনি।

সেই স্তব্ধ সময়টায় একটা জিনিস অন্তত ভালো ছিল বলে মনে করেন অভিনেত্রী। ঘরের বাইরে মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে পরিবেশ যেন প্রাণ ফিরে পেয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে– এক টুইটার পোস্টের সূত্র ধরে তোপের মুখে পড়েছেন এ অভিনেত্রী।

তার এই পোস্ট পড়ে ক্ষুব্ধ অনেকে। কারও কারও দাবি– লকডাউনের সময়ে ভারতের নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের রুজিরুটি বন্ধ হয়ে যায়। সে কথা কি তিনি ভুলে গেলেন?

ওই সময়ে একাধিক মানুষ কাজের অভাবে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। কেউ কেউ নিজের প্রাণকেও শেষ করে দিতে বাধ্য হন। সেসব জুহি চাওলার মনে পড়ে না?

কেউ কেউ আবার তারকা ও বস্তি এলাকার মানুষের মধ্যকার আকাশসমান পার্থক্য বোঝাতে মন্তব্য করলেন। প্রশ্ন তুললেন নায়িকা যেভাবে থাকেন, একবার বারান্দায় বেরোলে নাকে ধুলো যায়। কিন্তু যারা ধুলোর মধ্যেই বাস করেন, তাদের জীবনটা যাপন করতে পারবেন তিনি?

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা