করোনার বিষয়ে অভিজ্ঞত শেয়ার করলেন প্রীতি 
বিনোদন

করোনার বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করলেন প্রীতি 

বিনোদন ডেস্ক : করোনার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউডের অনেক তারকাই। আক্রান্ত হওয়া থেকে শুরু করে সুস্থ হওয়া পর্যন্ত নানা অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তারা। এবার এ বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করলেন প্রীতি জিনতা। তার পরিবার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানালেন ভক্তদের।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি ছবি শেয়ার করে প্রীতি লিখেন, তিন সপ্তাহ আগে আমার মা, ভাই, ভাইয়ের স্ত্রী- সন্তান এবং আমাদের চাচা করোনায় আক্রান্ত হন। মুহূর্তেই ভেন্টিলেশন, আইসিইউ এবং অক্সিজেন মেশিন এর মতো শব্দগুলো আমার কাছে নতুন অর্থ হয়ে দাঁড়িয়েছিল। করোনায় আমেরিকায় নিজেকে খুব অসহায় মনে হয়েছিল।

তিনি আরো লিখেছেন, ঈশ্বর, চিকিৎসক ও নার্সদের প্রতি আমি কৃতজ্ঞ। যারা এখনো করোনাকে গুরুত্ব দিচ্ছেন না, তারা সতর্ক হোন। মুহূর্তেই করোনা ভয়াবহ রূপ নিতে পারে। সাবধানে থাকুন, মাস্ক ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব মেনে চলুন।

সবশেষে প্রীতি লিখেছেন, আজ জানতে পারলাম সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। মানসিক চাপ থেকে মুক্তি পেলাম। এখন একটু শান্তিতে ঘুমাতে পারবো।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা