বিনোদন

প্রথম ভালোবাসায় কী হয়েছিল প্রীতি জিনতার?

সাননিউজ ডেস্ক

অভিনয়ে না থাকলেও প্রায়ই খবরের শিরোনাম হন ‘কাল হো না হো’ তারকা প্রীতি জিনতা। জীবনের এ পর্যায়ে এসে প্রীতি জানালেন, তার প্রথম প্রেমিক গাড়ি দুর্ঘটনায় মারা যান।

মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রায়ই ভক্তদের সঙ্গে আড্ডা দেন প্রীতি। অনুরাগীদের নানা প্রশ্নের জবাব দিতে দেখা যায় তাকে। কয়েক দিন আগে এমন এক সেশনে এক ভক্ত লেখেন, “ম্যাম, আমি আপনার ‘কাল হো না হো’ সিনেমা যতবার দেখি, ততবার শিশুর মতো কাঁদতে থাকি। আপনি ন্যায়না ক্যাথরিন কাপুর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। এ থেকে শিক্ষা পাওয়া যায়, ভালোবাসাকে কখনো কখনো দূরেও যেতে দিতে হয়।”

এর উত্তরে প্রীতি জিনতা লেখেন, “হ্যাঁ, আমিও যখন এটা দেখি তখন কেঁদে ফেলি। আমরা শুটিংয়ের সময়ও কেঁদেছি। আমার প্রথম ভালোবাসা (প্রেমিক) গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে। তাই এই সিনেমা আমাকে সবসময় অন্যভাবে আঘাত করে। এই সিনেমার বেশির ভাগ দৃশ্যেই সব অভিনেতা-অভিনেত্রী স্বাভাবিকভাবেই কেঁদেছেন। আর আমানের মৃত্যুর দৃশ্যের শ্যুটিংয়ের সময়ে ক্যামেরার সামনে ও পিছনে সবাই কেঁদেছিলেন।”

২০০৩ সালের ২৮ নভেম্বর মুক্তি পেয়েছিল বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাল হো না হো’। সিনেমাটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান, সাইফ আলী খান ও প্রীতি জিনতা। এটি পরিচালনা করেন নিখিল আদভানি।

সময়ের সঙ্গে জল অনেক গড়িয়েছে। প্রীতি তার অতীত আকড়ে ধরে বেঁচে নেই। বরং তার জীবনে একাধিক প্রেম এসেছে। সর্বশেষ মার্কিন নাগরিক জেনে গুডএনাফের সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। সারোগেসির মাধ্যমে জমজ সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি।

রুপালি পর্দায় প্রীতি জিনতাকে দীর্ঘ দিন দেখা যায়নি। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেন। এরপর বড় পর্দায় তার দেখা মেলেনি। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। ‘লাহোর ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে ফিরবেন প্রীতি। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা