ছবি: সংগৃহীত
বিনোদন

মা হওয়ার পর কতটা পরিবর্তন এসেছে দীপিকার জীবনে?

মা হওয়ার পর খুব স্বাভাবিক ভাবেই মায়ের জীবনের অগ্রাধিকার বদলে যায়। সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ সকলের ক্ষেত্রেই বিষয়টা একই। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও ব্যাপারটা একই। মাতৃত্ব জীবন বদলে দিয়েছে তার।

সম্প্রতি, মুম্বইয়ের ‘ওয়েভস সামিট’-এ নিজেই সেই কথা জানিয়েছেন অভিনেত্রী। দীপিকার কথায়, ‘আমি একটা নতুন জীবন উপভোগ করছি। মা হওয়ার পর জীবনে আরও অনেক কিছু জুড়ে গিয়েছে।’

অভিনেত্রীর ভাষ্য, ‘নতুন একটি প্রাণের সমস্ত দায়িত্ব আমার। এতদিন কেবল ক্যারিয়ার, অর্থ উপার্জনের কথা ভাবতাম। এখন সবটা বদলে গেছে। একটা প্রাণ যখন শুধুই আমার উপর নির্ভরশীল, তখন অবশ্যই তার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি।’

মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন দীপিকা। তার কথায়, ‘আমি সবসময় চেয়েছিলাম মা হতে। এখন আমি বুঝতে পারছি একজন মায়ের কাছে মাতৃত্বকালীন জীবনের অর্থ। আমার মনে হয় না এর থেকে ভালো আর কিছু হতে পারে। এখন সবসময় ওর কথাই ভাবতে হয় আমায়। জীবনটাই তো বদলে গেছে।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর, রণবীর ও দীপিকার কোলজুড়ে আসে তাদের একমাত্র কন্যা সন্তান ‘দুয়া’। তারপর থেকে মেয়ের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন তিনি। এবং জীবনের এই সুন্দর মুহূর্তটা চেটেপুটে উপভোগও করছেন অভিনেত্রী।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা