বিনোদন

গৌতম বুদ্ধের ছবি এঁকে ট্রোলের শিকার নুসরাত

বিনোদন ডেস্ক : গৌতম বুদ্ধের ছবি এঁকে ট্রোলের শিকার হলেন ওপার বাংলার সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। শুক্রবার (১২ডিসেম্বর) রাতে ছবি আঁকার ইনস্টাগ্রাম রিল ভিডিও পোস্ট করলেন সাংসদ-অভিনেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে, গৌতম বুদ্ধের ছবি এঁকেছেন তিনি। বুদ্ধর মুখের পাশে গাছের পাতা ছড়িয়ে রয়েছে। তারই একটিতে হলুদ রঙ ভরছেন নুসরাত।

কমেন্ট বক্সে প্রশংসার ছড়াছড়ি। অভিনেত্রী ও সাংসদের এই প্রতিভার কথা জানতেন না অনেকেই। কিন্তু ৮ সেকেন্ডের এই ভিডিওতেও ট্রোলিং তার পিছু ছাড়ল না।‘ট্রোলিং অফিসিয়াল’ বলে একটি প্রোফাইল থেকে লেখা হল, কোন শিল্পীর আঁকা ছবির উপর ফটোগ্রাফি চলছে? কেউ বা আবার লিখলেন, বুদ্ধের মুখে হলুদ রং কেন? পুরোটাতেই নীল রং ভরলেন না কেন? এর কিছু দিন আগেই স্বামী নিখিল জৈনের সংস্থার তৈরি পোশাক পরে ফটোশ্যুট করেছিলেন তিনি।

সেই ক্লিপিং শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেও উড়ে এসেছিল অপমানজনক কিছু মন্তব্য। শুধু ফটোশুট করলেই হবে দিদি? কাজও কিছু করুন, বসিরহাটের লোকজন তো আপনার টিকিও খুঁজে পাচ্ছে না কয়েক মাস ধরে! সেই প্রশ্নের উত্তর অবশ্য তিনি দিয়েছিলেন কাজ করে। রাজ্য সরকারের নতুন ‘দুয়ারে সরকার’ প্রকল্পে পা মিলিয়েছিলেন সাংসদ। মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা