বিনোদন

করণের বিরুদ্ধে চুরির অভিযোগ

বিনোদন ডেস্ক : বিতর্কের আরেক নাম করণ জোহর। নানা কারণে প্রায় সময়ই খবরের শিরোনামে দেখা যায় তার নামটি। সম্প্রতি বলিউডের জনপ্রিয় এই পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মধুর ভাণ্ডারকর।

আগামী ২৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ নামক একটি সিরিজ। এরইমধ্যে প্রকাশ পেয়েছে এর ট্রেলার। যেখানে বলিউড তারকাদের স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের কাহিনি তুলে ধরা হয়েছে। রয়েছেন শাহরুখপত্নী গৌরি খান, সঞ্জয় কাপুরের স্ত্রী সীমা খান, চাঙ্কি পাণ্ডের স্ত্রীর ভাবনা পাণ্ডে। এছাড়াও দেখা যাবে সাবেক অভিনেত্রী নীলামকে। এই সিরিজের নাম নিয়েই আপত্তি রয়েছে মধুর ভাণ্ডারকরের।

করণ জোহরের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মধুর লিখেছেন- “প্রিয় করণ জোহর, আপনি ও অপূর্ব মেহতা আমার কাছে ‘বলিউড ওয়াইভস’ নামটি ওয়েব প্রজেক্টের জন্য চেয়েছিলেন। আমি তাতে না করে দিয়েছিলাম আমার প্রজেক্টের কাজ চলছে বলে।

সেই নামকে চালাকি করে ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ করে নিয়ে নেওয়া নীতিগতভাবে অনুচিত। দয়া করে আমার প্রজেক্টের ক্ষতি করবেন না। বিনীতভাবে অনুরোধ করছি নিজের সিরিজের নাম বদলানোর।”

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা