বিনোদন

 অন্তিমে পুলিশ অফিসার হচ্ছেন ‘বিগ বস’

বিনোদন ডেস্ক : দক্ষিণের সিনেমার রিমেকে অনেকবারই অভিনয় করেছেন সালমান খান। সেইসব মশলাদার সিনেমা দিয়ে তিনি তুমুল জনপ্রিয়তাও পেয়েছেন। যার মধ্যে উল্লেখ করা যায় ‘দাবাং’- এর নাম। এবার তিনি আরও একটি দক্ষিণী সিনেমার রিমেকে অভিনয় করতে যাচ্ছেন।

সম্প্রতি ‘রাধে’ সিনেমার শুটিং কাজ শেষ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। কথা ছিল সামনের বছরের শুরু দিকেই ‘টাইগার-৩’ সিনেমার শুটিং শুরু করে দেবেন ‘দাবাং’খ্যাত এই অভিনেতা। তবে সালমানের শিডিউলে আসছে কিছুটা পরিবর্তন।

বছরের শুরুতেই মারাঠি ছবি ‘মুলশি প্যাটার্ন’- এর রিমেক ‘অন্তিম’- এর রিমেক শুরু করবেন তিনি। সিনেমাটিতে একজন ভালো পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা যাবে সালমানকে। তবে সিনেমার নির্মাতা সমস্যায় পরেছেন সালমানের নতুন লুক নিয়ে।একটি শীর্ষস্থানীয় দৈনিকের খবরে বলা হয়েছে, ছবির পরিচালক মহেশ মাঞ্জরেকার চান অভিনেতা একজন মহারাষ্ট্রের পুলিশ চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে সালমান খান একটি পাঞ্জাবী পুলিশ চরিত্রে অভিনয় করতে চাইছেন। সালমান বিশ্বাস করেন যে সিনেমাটি প্যান-ভারতের মধ্যে একটি ভালো উদ্যোগ হবে।

গত কয়েকদিন ধরে সালমান ও মহেশ তার চরিত্রটি নিয়ে চিন্তা-ভাবনা করে যাচ্ছেন। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সালমান সপ্তাহান্তে একটি অডিশন দেবেন। আর দুই অডিশনের পরেই চূড়ান্ত করা হবে সিনেমায় কোন পুলিশ লুকে দেখা যেতে পারে তাকে। প্রসঙ্গত, বর্তমানে ‘বিগ বস’- এর সিজন-১৪ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সালমান। লকডাউনের পর ‘বিগ বস’ দিয়েই দর্শকের সামনে আসেন তিনি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা