বিনোদন

শাড়ি পরে উদ্দাম বেলি ডান্স নোরার

বিনোদন ডেস্ক : খুব অল্প সময়েই বলিউডে বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন নোরা ফাতেহি। বিজ্ঞাপন দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তারপর আইটেম ড্যান্স ‘দিলবার’ গানে তুখোড় নেচে সিনেপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর ‘ও সাকি সাকি’ গানেও চোখে পড়েছিল তার অসাধারণ নাচের দক্ষতা। নোরা যে নাচে সত্যিই দক্ষ তা জানতে আর বাকি নেই কারোই।

‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ ছবিতে ‘গারমি’ গানটিও অত্যন্ত জনপ্রিয় হয়েছে নোরার দৌলতে। তার নাচের সাবলীলতা মুগ্ধ করেছে নেটিজেনদের। সোশ‍্যাল মিডিয়াতেও একই রকম জনপ্রিয় নোরা। আর হবে নাই বা কেন! মাঝে মাঝেই নানা ছবি ও ভিডিও তিনি শেয়ার করেন তার অনুরাগীদের সঙ্গে।

লকডাউনে বাড়িতে বসে অনুরাগীদের জন‍্য প্রতিনিয়তই কিছু না কিছু পোস্ট করেছেন নোরা। বাড়ি বসেই পুরোনো নাচের অনুষ্ঠানের ভিডিও ও পুরোনো ফটোশুটের ছবি শেয়ার করেছেন তিনি। তবে লকডাউন ওঠায় এখন আবার আগের অবতারে ফিরে এসেছেন অভিনেত্রী।

সম্প্রতি নোরা ফাতেহির একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। একটি হিন্দি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মঞ্চে খুদে প্রতিযোগীর সঙ্গে তুমুল নাচতে দেখা গিয়েছে তাকে। শাড়ি পরে সুপারহিট হিন্দি গান ‘সাকি সাকি’র তালে বেলি ডান্স করেছেন অভিনেত্রী। বলা বাহুল‍্য ভিডিওটি ভাইরাল হতে দেরি লাগেনি। সঙ্গে রয়েছে ভক্তদের প্রশংসাও।

সম্প্রতি বিগ বস সিজন ১৪র একটি এপিসোডে হাজির হয়েছিলেন অভিনেত্রী। তার নতুন মিউজিক ভিডিওর প্রোমোশনের জন‍্য এসেছিলেন তিনি। পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গেও আলাপ করেন নোরা।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা