বিনোদন

বিয়ের এক মাস পর মা হলেন অভিনেত্রী শার্লিন ফারজানা!

বিনোদন প্রতিবেদক : অনেকদিন ছিলেন না কাজে। ছিলেন না আলোচনাতেও। গেল মাসে তিনি খবরে এলেন বিয়ের সংবাদ জানিয়ে। এবার জানা গেল তার মা হওয়ার খবর। গেল ১ নভেম্বর পুত্র সন্তানের মা হয়েছেন 'ঊণপঞ্চাশ বাতাস' সিনেমার নায়িকা শার্লিন ফারজানা। ছেলের নাম লিখেছেন ইয়াসিন এহসান।

এর আগে ১০ অক্টোবর ঘোষণা দিয়ে জানিয়েছিলেন বিয়ের খবর। ২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

শার্লিনের এই সুসংবাদ জানিয়ে তার 'ঊণপঞ্চাশ বাতাস' সিনেমার পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, 'গেল ১ নভেম্বর রাত ১টা ৪৫ মিনিটে স্কয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শার্লিন। এজন্যই মূলত তিনি আমাদের সঙ্গে সিনেমার প্রচারে অংশ নিতে পারেননি। তাকে আমরা মিস করেছি। তবে তার মা হওয়ার খবরটি আনন্দের।'

গেল ২৩ অক্টোবর শার্লিন ফারজানা অভিনীত ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি মুক্তি পায়। এ ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে তার অভিনয় আলোচনায় এসেছে। এর আগে তিনি 'জাগো' সিনেমায় একটি চরিত্রে কাজ করেছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা