বিনোদন

চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলু আর নেই

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদিন আগে মাথায় আঘাত পেয়ে দিলু ভাই হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ আসে। এছাড়া হার্টের রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতা ছিল তার। চলচ্চিত্র একজন অভিভাবক হারালো। তার আত্মার শান্তি কামনা করছি।

করোনা আক্রান্ত থাকায় তার জানাজা ও দাফনে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মরদেহ নেয়া হচ্ছে না। তাই সীমিত পরিসরে রাজধানীর বারিধারায় জানাজা শেষে দিলুকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলেও জানান খসরু।

নাসিরউদ্দিন দিলু প্রায় ১৫টিরও বেশি সিনেমা প্রযোজনা করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা