বিনোদন

হলিউডের ‘ঢাকা’ এখন ‘এক্সট্রাকশন’

বিনোদন ডেস্ক:

হলিউডে ‘ঢাকা’ নামটি শোনা যাচ্ছে একাধিকবার। কারণটা ‘ঢাকা’ নামে হলিউডের এক ছবিতে অভিনয় করছেন মার্ভেল সুপারহিরো থরখ্যাত অভিনেতা ক্রিস হেমসওর্থ। তারচেয়েও বড় বিষয় চলচ্চিত্রটির নাম ও প্রেক্ষাপট ছিল ‘ঢাকা’।

গত বছর থেকেই ‘ঢাকা’ ছবি নিয়ে বেশ হুল্লোড়। তবে প্রাথমিক অবস্থায় সে নামে পরিচিত হলেও এটি পরিবর্তন করা হয়েছে সম্প্রতি। এর নাম এখন ‘এক্সট্রাকশন’।

আগামী ২৪ এপ্রিল এটি মুক্তি দেবে নেটফ্লিক্স। এরইমধ্যে প্রকাশ করা হয়েছে এর প্রথম লুক। সেখানেও যেন সুপারহিরোর দ্যুতি ছড়িয়ে গেছেন ক্রিস। তেমনটাই ভাষ্য এর পরিচালক স্যাম হারগ্রেভের।

‘বলা যায়, তার নোংরা, দাড়িযুক্ত, রক্তমাখা লুক আনার জন্য তাকে বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তবে শেষ পর্যন্ত তারচেয়েও গভীর লুক সে আমাদের দিয়েছে। মজার বিষয় হলো, এতেই তাকে আরও বেশি হ্যান্ডসাম মনে হয়েছে।’

চলচ্চিত্রটির বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে নেটফ্লিক্স। যেখানে আছেন নায়ক ক্রিসও। যার একটিতে দেখা যায় বাংলাদেশের রিকশার পাশ দিয়ে হেঁটে আসছেন ক্রিস। অন্য একটিতে ছোট ছেলেকে উদ্ধার করছেন এ নায়ক।

নেটফ্লিক্সের জন্য নির্মিত এ ছবি জিম্মিদশা নির্ভর অ্যাকশন থ্রিলার ধাঁচের। এতে প্রধান নায়কের ভূমিকায় থাকছেন ক্রিস হেমসওর্থ।

ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো ভ্রাতৃদ্বয়। গল্পে দেখা যাবে, ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের একটি ছেলেকে উদ্ধারে সহযোগিতা করবে হেমসওর্থের চরিত্রটি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝার...

ছাত্রদল-শিবির সংঘর্ষ ছড়িয়েছে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে

আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ, কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধ এবং বহির...

বিশ্ববাজারে কমল তেলের দাম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজা...

ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি!

বিশ্বকাপের মুনাফার অংশ বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির বিতর্কিত...

কোন ডালে সবচেয়ে বেশি প্রোটিন?

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় ডাল একটি অপরিহার্য খাবার। তিনবেলার খাবারের অন্তত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা