ছবি: সংগৃহীত
বিনোদন

শাকিব খানের ‘পাইলট’ লুক: নেটিজেনদের মধ্যে হইচই

সান নিউজ অনলাইন 

মেগাস্টার শাকিব খান এখন ঢালিউডের কেন্দ্রবিন্দুতে। তার প্রতিটি লুক, সিনেমার গেটআপ বা বিজ্ঞাপনই মুহূর্তে ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিচ্ছে। সম্প্রতি এক বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়ার পর শাকিবের নতুন লুক নিয়ে নেটমাধ্যমে তুমুল চর্চা শুরু হয়েছে।

বিজ্ঞাপনটির জন্য তোলা পাইলটের লুকের কয়েকটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন নায়ক। ছবিতে দেখা গেছে নেভি ব্লু ক্যাপ্টেন ইউনিফর্ম, গম্ভীর অভিব্যক্তি, পরিচ্ছন্ন গোঁফ ও চোখে সানগ্লাস। ছবিগুলোতে ক্যাপশন দিয়েছেন, ‘আকাশটা সীমা নয়, এটি শুরু করার স্থান!’

ছবিগুলো প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। ভক্তরা মন্তব্যে প্রশংসা করছেন শাকিবকে। কেউ লিখেছেন, “এটিই আমাদের ক্যাপ্টেন শাকিব!” অন্যরা বলেছেন, “চলচ্চিত্রের পাইলট।”

তবে অনেকে ধারণা করেছেন, ছবিগুলো হতে পারে এআই-নির্মিত। কিন্তু মেটা এআই বা চ্যাটজিপিটি পরীক্ষা করে দেখা গেছে, ছবিগুলো এআই-জেনারেটেড নয়।

এদিকে শাকিবের নতুন সিনেমা ‘সোলজার’ নিয়েও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা রয়েছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিতে তিনি একজন দেশপ্রেমিক চরিত্রে দেখা যাবে, যিনি একাই লড়বেন দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে।

সিনেমার জন্য শাকিবের এই নতুন লুক দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং মুক্তির আগেই ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা