ছবি: সংগৃহীত
বিনোদন

নতুন লুকে ‘গোঁফ’ নিয়ে হাজির শাকিব খান

সান নিউজ অনলাইন

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর এতে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করে শাকিব খান ‘সোলজার’ লুকে বেশ কয়েকটি পোজ দিয়েছেন। কালো সানগ্লাসে চোখ ঢাকা এবং তার গোঁফে যেন নজর সরানো মুশকিল হয়ে পড়েছে শাকিবভক্তদের।

এর আগে, রাজধানীর বনানীতে নতুন এক আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভক্তদের অভূতপূর্ব ভালোবাসার মুখোমুখি হয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় ভিড় জমে হাজারো দর্শকের।

প্রিয় তারকাকে একনজর দেখার জন্য ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন, ফলে নিরাপত্তা কর্মীদের বেগ পেতে হয় ভিড় সামলাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শাকিব খান উচ্ছ্বসিত দর্শকদের দিকে হাত নাড়িয়ে তাদের ভালোবাসার জবাব দিচ্ছেন।

এ সময় শাকিবের উপস্থিতি ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স–এর নতুন একটি সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন দেশপ্রেমিক চরিত্রে, যিনি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন। অ্যাকশন–ড্রামা ঘরানার এই ছবিটি চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা