সংগৃহীত
বিনোদন

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

ডেস্ক রিপোর্ট

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে মিরাজুল মইন জয় বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।

ইলিয়াস কাঞ্চনের ছেলে বলেন, লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে হওয়ায় পুরোপুরি অপসারণ সম্ভব হয়নি। আংশিক অপারেশনের পর অবশিষ্ট অংশকে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। কথা বলতে অসুবিধা হতো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছিল। গত ৯ এপ্রিল তাকে রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর মাথায় টিউমার ধরা পড়ে। পরে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সের মেডিকেল বোর্ড অপারেশনকে ঝুঁকিপূর্ণ বলে মত দেয়। এ কারণে ইলিয়াস কাঞ্চনের পরিবারের সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয়।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা