বিনোদন

সংগীতশিল্পী থেকে অভিনয়ে ইমতিয়াজ আহমেদ রনী

ভোলা প্রতিনিধি

উদীয়মান তরুন সংগীতশিল্পী ইমতিয়াজ রনী এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। আসছে সৈয়দ সাহিল পরিচালিত ওয়েব ফিল্ম দাবাঘর-এ তাঁকে দেখা যাবে একটি নেতিবাচক চরিত্রে। ওয়েবফিল্মে প্রথমবার অভিনয় করেই রনী নির্মাতা এবং সহশিল্পীদের মন জয় করেছেন বলে জানা গেছে।

এই ওয়েব ফিল্মে জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু সহ প্রমুখ বাংলাদেশী এবং ফরাসী অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন। ইমতিয়াজ রনী অভিনয় করেছেন এক ধনাঢ্য বিত্তশালী ব্যবসায়ীর বিশ্বস্ত পরিচালক হিসেবে, যিনি সেই ব্যবসায়ীর বৈধ ব্যবসার আড়ালের অবৈধ কর্মকান্ড- পরিচালনা করেন ফ্রান্স-এ থেকে এবং তার অবৈধ ব্যবসার পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করেন। এই চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি শৈল্পিক মনোমুগ্ধকর অভিনয় করে দর্শকের প্রত্যাশা বাড়িয়েছেন। প্রথমবারের মতো ওয়েবফিল্মে অভিনয় করে চমক দেখিয়েছেন। সংগীতশিল্পী থেকে অভিনয়ে ইমতিয়াজ রনীর এই যাত্রা নতুন এক দিগন্ত উন্মোচন করছে। দাবাঘর ওয়েব সিরিজটি ২৩ সেপ্টেম্বর Bongo (বঙ্গ) ওটিটি প্লাটফর্ম -এ মুক্তি পেতে যাচ্ছে।

ঢাকার এই প্রতিভাবান তরুণ বর্তমানে বসবাস করছেন ফ্রান্সের প্যারিসে। সংগীত আর অভিনয়েই খুঁজে পান তাঁর আসল ভালোবাসা। সংগীতে তিনি নিয়মিত কাজ করছেন ফরাসি ব্যান্ড ফ্রন্টিয়ার-এর বেইজিস্ট ও সেকেন্ড ভোকালিস্ট হিসেবে। এর আগে যুক্ত ছিলেন ফরাসি ব্যান্ড অন দ্য রক-এর সঙ্গেও। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আয়োজনে নিয়মিত সঙ্গীত পরিবেশন করছেন। নিজের লেখা ও সুর করা মৌলিক গান তৈরী করেছেন সময়ে সময়ে।

প্রবাসে থেকেও বাংলা সঙ্গীতে রনীর অবদান রয়েছে। তার সুর করা গান গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী সহ আরো অনেক নামকরা শিল্পীবৃন্দ। বাংলা ব্যান্ড ভাইস-এর সঙ্গে যুক্ত থেকে একসময় বের করেছিলেন মৌলিক গান ব্ল্যাক এন্ড বিউটিফুল, ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলা ব্যান্ডের প্রথম মৌলিক গান যার অফিশিয়াল মিউজিক ভিডিও প্রকাশিত হয় ইউটিউবে। অভিনেতা নাসিরউদ্দিন খান অভিনীত এবং সৈয়দ সাহিল পরিচালিত ওয়েব ফিল্ম "পথযাত্রী"তেও ব্যবহৃত হয়েছে তাঁর লেখা ও সুর করা গান "শেষ ফেরা"। তাঁর লেখা ও সুর করা ব্ল্যাক অ্যান্ড বিউটিফুল গানের ভিডিও নির্মাণ করেছিলেন পরিচালক সৈয়দ সাহিল। পরবর্তীতে সেই পরিচয় থেকেই শুরু হয় তার অভিনয়ের যাত্রা। শর্টফিল্ম " ঘুমন্ত বিবেক" ও মিউজিক ভিডিও "মুক্তি" তে কাজের অভিজ্ঞতা এবার তাঁকে বড় পরিসরে অভিনয়ে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে।

সাবরিনা ইসলাম নাদিয়ার প্রযোজনায় ও সৈয়দ সাহিলের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম দাবাঘর-এ রনী একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন যা একসময়ে গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এতে মূল খল-নায়ক চরিত্রে আছেন স্বাধীন খসরু। শুধু অভিনয় নয়, এই ফিল্মের টাইটেল সং-ও লিখেছেন এবং গেয়েছেন তিনি। সুর করেছেন রনী এবং সংগীত পরিচালক নাসিফ হোসেন নিপু, যিনি গানটির সঙ্গীতায়োজনও করেছেন।

আজ ২৩ সেপ্টেম্বর বঙ্গ ওটিটি প্লাটফর্ম এ অরিজিনাল ওয়েবফিল্ম হিসেবে মুক্তি পাচ্ছে দাবাঘর। বলা যায়, সংগীতশিল্পী থেকে অভিনয়ে ইমতিয়াজ রনীর এই যাত্রা তাঁর শিল্পীজীবনে নতুন এক দিগন্ত উন্মোচন করবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা