ছবি: সংগৃহীত
বিনোদন

ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে জনপ্রিয় নায়ক আরিফিন শুভ

সান নিউজ অনলাইন

আরিফিন শুভ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক। নায়ক হিসেবে তিনি প্রতিষ্ঠিত ও সফল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও একসময় তিনি প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন।

শিক্ষার্থীদের মোটিভেশন দিতে এসে নিজের জীবনের হতাশা আর সংগ্রামের গল্পই শোনালেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির এক অনুষ্ঠানে অংশ নিয়ে আরিফিন শুভ জানান, নায়ক হয়ে ওঠার পথ তার জন্য মোটেও সহজ ছিল না। শুরুতে মডেলিং করলেও এর আগেই তিনি কাজ করেছেন প্রডাকশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। বিজ্ঞাপন নির্মাণের ইউনিটে পরিচালকের সহকারী হয়ে নানা ছোটখাটো দায়িত্ব পালন করতে হতো তাকে।

দীর্ঘ ১৫ বছরের লম্বা ক্যারিয়ার নিয়ে মজা করে শুভ বলেন, “এক সময় আমি প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। শুটিং সেটে পরিচালক ও শিল্পীদের নির্দেশ মানা ছিল আমার কাজ। কখনো পানি দেওয়া, কখনো শিল্পীর স্যান্ডেল পরিষ্কার করা—এ ধরনের কাজই করতাম।”

একটি বিজ্ঞাপনের শুটিংয়ের স্মৃতি টেনে তিনি আরও বলেন, “ওই বিজ্ঞাপনে ডন ছিলেন মডেল, আর আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা। কিন্তু আমার স্বপ্ন ছিল অনেক বড়—আর সেই স্বপ্নই আমাকে নায়ক হওয়ার পথে এগিয়ে দিয়েছে।”

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা শুভ পরে ছোটপর্দায় অভিনয় করে দর্শকের মন জয় করেন। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’সহ বেশ কিছু সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি বলিউডের একটি ওয়েব সিরিজেও অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা