ছবি: সংগৃহীত
শিক্ষা

চবির সোহরাওয়ার্দী হলে তালা

নিজস্ব প্রতিবেদক: আসবাব সংকট নিরসন ও খাবারের মান বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে তালা দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।

আরও পড়ুন: তরুণ প্রজন্মের চোখে নজরুল

সোমবার (২৮ আগস্ট) সকালে হলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে অবস্থান নেন তারা।

দাবিগুলো হলো-

(১) হলের অনেক রুমে খাট, টেবিল, চেয়ার ও আলমারির সংকট নিরসন।

(২) দীর্ঘদিন ধরে চলা হলের রাস্তার সংস্কার কর্মকাণ্ডের দ্রুত সমাপ্তি।

(৩) ডাইনিং এবং ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধি করতে হবে।

(৪) হলে পর্যাপ্ত সুপেয় পানির সংকট দ্রুত দূর করতে হবে।

আরও পড়ুন: তারেক রহমানের বক্তব্য সরানোর নির্দেশ

(৫) হলে নিরবিচ্ছিন্ন ওয়াই-ফাই সংযোগের ব্যবস্থা করতে হবে।

(৬) হলের ওয়াশরুমের সমস্যার দ্রুত সমাধান করতে হবে।

(৭) হলে মাঠের সংস্কার এবং দ্রুত খেলাধুলার সরঞ্জামের অপ্রতুলতা নিরসন করতে হবে।

(৮) শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তার জন্য হলের সামনের রাস্তায় স্পিড ব্রেকার স্থাপন করতে হবে।

আরও পড়ুন: সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

(৯) রিডিং রুমে পর্যাপ্ত বই, চেয়ার, টেবিল ও নিরবচ্ছিন্ন আলো ও ফ্যানের ব্যবস্থা করতে হবে।

(১০) টিভির রুমের বেঞ্চ ও গেস্টরুমের সোফার সংকট নিরসন করতে হবে।

(১১) হলের পানির হাউজ ব্যবহারের উপযোগী করতে হবে।

(১২) পুরাতন ভবনে শিক্ষার্থীদের জীবনের হুমকি রয়েছে। তাই নতুন এক্সটেনশন নির্মাণ করতে হবে।

আরও পড়ুন: খুলনায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

আবাসিক হলের শিক্ষার্থী আলম নুর জানান, বিশ্ববিদ্যালয়ের পুরনো হলের মধ্যে একটি হলো সোহরাওয়ার্দী হল। এ হলের সিটের তুলনায় বেশি শিক্ষার্থী কষ্ট করে বসবাস করে। অথচ কোনো প্রকার সুযোগ-সুবিধা নেই। প্রায় সব জিনিসেই সমস্যা। দীর্ঘদিন ধরে বলে আসলেও এর কোন প্রতিকার নেই। আমরা এর দ্রুত সমাধান চাই।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবীর পলাশ জানান, আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে শুনেছি। তাদের লিখিত দিতে বলা হয়েছে।

হল প্রাধ্যক্ষের সাথে বসে সমস্যার সমাধানে আমরা কাজ করবো। আশা রাখছি, যত দ্রুত সম্ভব শিক্ষার্থীরা তাদের দাবিগুলোর বাস্তবায়ন দেখতে পাবে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা