এবারও বছরের প্রথম দিনে নতুন বই পাবে শিশুরা
শিক্ষা

এবারও বছরের প্রথম দিনে নতুন বই পাবে শিশুরা

নিজস্ব প্রতিবেদক:

বিগত বছরগুলোর মতো এবারও বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২৬ আগস্ট) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি ও দাখিল স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই সরবরাহের দরপ্রস্তাব সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ৬৮ কোটি ১ লাখ ৫ হাজার ৮৫৩ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় বিনামূল্যে বিতরণের জন্য ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি ও দাখিল স্তরের ৬ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার ৭৬৭ টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহবান করলে ৭৫টি লটে ৮২টি প্রতিষ্ঠানের ৮২৭টি দরপত্র জমা পড়ে এবং ৮২৪টি দরপত্র রেসপনসিভ হয়। দরপত্র মূল্যায়নের সকল প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সিসিজিপি’র অনুমোদনের জন্য নিম্নোক্ত দুটি প্রস্তাব করা হয়েছে।

সভায় ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি, দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড বই) স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য আহ্বানকৃত ২১০টি লটে দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ জন্য খরচ হবে ২০৫ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা।

বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের জন্য ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি, দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড বই) স্তরের ১২,২০,৭৪,৩৮০ টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বান করলে ২১০টি লটে ২১৩৫টি দরপত্র জমা পড়ে এবং ২০৪৭টি দরপত্র রেসপনসিভ হয়। দরপত্র মূল্যায়নের সকল প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সিসিজিপি’র অনুমোদনের জন্য নিম্নোক্ত দুটি প্রস্তাব করা হয়েছে:

সভায় ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ভার্সন), স্তরের বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক মুদ্রণের নিমিত্ত ১২ হাজার মে.টন মুদ্রণ কাগজ এবং ১ হাজার ৩০০ মে. টন আর্ট কার্ড ক্রয়ের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য খরচ হবে ৯০ কোটি ৩ লাখ ৪৮ হাজার ৭৫৮ টাকা।

সভায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজ তদারকির জন্য কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট নিয়োগের চুক্তিমূল্য অনুমোদন হয়েছে। প্রকল্পের মূল্য ধরা হয়েছে ৩৪৮ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৫১ টাকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা