শিক্ষা

বশেমুরবিপ্রবি’র কম্পিউটার চুরি তদন্তে সময় চান কমিটি

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি থেকে এবার অব্যাহতি নিয়েছেন একজন সদস্য। সাত সদস্যের কমিটি থেকে দুদিন আগেই অব্যহতি দেওয়া হয় অন্য একজনকে।

প্রতিবেদন জমা দেওয়ার শেষদিন বৃহস্পতিবার (২০ আগস্ট) কমিটির কলেবর বাড়ানো ও তদন্তে আরো সময় চেয়ে আবেদন জানানো হয়েছে।

গত ৯ আগস্ট গঠিত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। ওই প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত শেষদিন বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে কমিটির তিন নম্বর সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এস এম এস্কান্দার আলী পদত্যাগ করেন। তিনি রেজিস্ট্রার বরাবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) কমিটির সদস্যপদ থেকে সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলামকে অব্যহতি দেওয়া হয়। তিনি সর্বশেষ নম্বর সদস্য ছিলেন। কমিটির সদস্য সচিব রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অন্য ছয় সদস্যের মতামতের ভিত্তিতে তাকে অব্যহতি দেওয়া হয়।

দুইদিন বাকি থাকতে একজনকে অব্যহতি দেওয়া ও শেষদিনে একজনের পদত্যাগে তদন্ত কমিটি ও সুষ্ঠু তদন্ত নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তদন্ত কমিটির সভাপতি আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া এবং সদস্য সচিব রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার কথা থাকলেও সেটি নানা কারণে সম্ভব হচ্ছে না। কাজের পরিধি বেশি হওয়ায় কমিটির কলেবর বাড়ানো ও আরো সময়ের প্রয়োজন। এ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে আবেদন জানানো হয়েছে।

গত ঈদ-উল আযহার ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। ছুটি শেষে কর্তৃপক্ষের নজরে এলে গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ গোপালগঞ্জ সদর থানায় চুরির মামলা করেন।

গত ১৩ আগস্ট ঢাকার ক্রিস্টাল ইন হোটেল থেকে চুরি যাওয়া ৪৯টি কম্টিউটারের মধ্যে ৩৪টিসহ দুলাল ও হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় গোপালগঞ্জ ও নড়াইল থেকে ওই বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনি শরীফসহ আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গত ১৫ আগস্ট গ্রেপ্তারকৃত সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল!

আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ক...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া জামায়াতের এমপি গাজী নজরুলের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে...

অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিংয়ে ব্যস্ত দীপিকা

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা