প্রাথমিকে আসছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষা

প্রাথমিকের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আসছে

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতি শিগগির ৩৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, ৩৫ হাজারের মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৩০০ জন এবং প্রায় ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। শিক্ষক নিয়োগের প্রস্তাব মন্ত্রিসভায় পাস হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে আবেদনের জন্য এক মাস সময় দেয়া হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে বড় আকারের নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি। আমরা অনেক আগেই এ নির্দেশ দিয়েছি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছি। করোনা পরিস্থিতির উন্নতি হলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি।

সান নিউজ/ আরএইচ

আরও পড়ুন - প্রাথমিকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা