‘প্রাথমিক শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন, নতুন ৫ সিদ্ধান্ত’
শিক্ষা

প্রাথমিকের শিক্ষকদের বেতন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:

বেতন স্কেল পরিবর্তনে দীর্ঘ দিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন। দীর্ঘ আন্দোলনের পর গত ৯ ফেব্রুয়ারি সহকারী শিক্ষকদের ১৪ থেকে একধাপ বাড়িয়ে ১৩তম গ্রেড নির্ধারণ করে আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

যদিও এর ফলে শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার দাবি পূরণ হয়নি। এমনকি ১৩তম গ্রেডে কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন কমানোর অভিযোগও পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে সহকারী শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ প্রসঙ্গে নতুন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব হায়াত মো. ফিরোজ স্বাক্ষরিত একটি চিঠি বুধবার (১২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নিকট পাঠিয়ে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক নিম্নরূপ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হচ্ছে-

১) বেতন স্কেল উন্নীত হওয়ার পূর্বে সহকারী শিক্ষক পদধারীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে।

২) বেতন স্কেল উন্নীতকরণের তারিখে টাইমস্কেলসহ নিরূপণকৃত স্কেলে কোনো কর্মচারীর বর্তমান মূল বেতন উক্ত স্কেলের সর্বনিম্ন ধাপের কম হলে সর্বনিম্ন ধাপে বেতন নির্ধারণ করতে হবে।

৩) বর্তমান মূল বেতন নিরূপণকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি হলে এবং উক্ত স্কেলের কোনো ধাপের সমান হলে সেই ধাপে বেতন নির্ধারণ করতে হবে।

৪) বর্তমান মূল বেতন নিরূপণকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের বেশি হলে এবং উক্ত স্কেলের কোনো ধাপের সমান না হলে সে ক্ষেত্রে অব্যবহিত উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে।

৫) স্কেল উন্নীতকরণের আদেশ জারির পূর্বের কোনো বকেয়া পাবেন না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা