সেপ্টেম্বরে খুলতে পারে প্রাথমিক স্কুল, ৫০ নম্বরের বার্ষিক পরীক্ষা!
শিক্ষা

সেপ্টেম্বরে খুলতে পারে প্রাথমিক স্কুল, ৫০ নম্বরের বার্ষিক পরীক্ষা!

নিজস্ব প্রতিবেদক:

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন,‘পঞ্চম শ্রেণির নিচের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিজ নিজ স্কুলে হবে।’ বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না খোলার পরিস্থিতির ওপর তিনটি বিকল্প মাথায় রেখে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে আগামী সপ্তাহে।’

প্রাথমিক সমাপনী পরীক্ষা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা আছেই। এই পরীক্ষাটা নিতে হলে আমাদের পাঠদানের যে সময় আছে, সেই সময়টা পাচ্ছি না।’

‘আমরা সেপ্টেম্বরের দিকে যদি স্কুল খুলে দিতে পারতাম, তাহলে শর্ট সিলেবাসে একটা পরীক্ষা (প্রাথমিক সমাপনী) নেওয়ার চিন্তা-ভাবনা ছিল। আমরা শর্ট সিলেবাস করে পরীক্ষাটা নেবো। না-হলে কেন্দ্রীয় পরীক্ষা হবে না। আবার যদি তা না (সেপ্টেম্বরে না খুলে) হয়, অক্টোবরের দিকে খুলে তাহলে ৫০ নম্বরের পরীক্ষার ব্যবস্থা করতে পারি কিনা? যদি সম্ভব হয় তাহলে এমসিকিউ করতে পারি ৫০ নম্বরের। এগুলো আমাদের চিন্তা-ভাবনা। পরীক্ষা (প্রাথমিক সমাপনী) আমরা রাখবো, পরীক্ষার কোনও বিকল্প নাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এখন যেহেতু সেপ্টেম্বরে স্কুল খুলতে পারবো কিনা, তা বলতে পারছি না। অক্টোবর-নভেম্বরের দিকে খুললে তখন কী অবস্থা হবে, আমরা একটা মূল্যায়নের ভিত্তিতে স্কুলে স্কুলে পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা করতেছি।’

অক্টোবরে না খুললে কী পদক্ষেপ নেওয়া হবে প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘অক্টোবরে না খুললে নভেম্বরে খুলবে, নভেম্বরে না খুললে তখন বিকল্প ব্যবস্থা নেবো।’ তবে সেই বিকল্প ব্যবস্থার কথা জানাননি প্রতিমন্ত্রী।

সমাপনী পরীক্ষার বদলে অটো পাসের চিন্তা-ভাবনার কথা আমরা শুনেছি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘না। এরকম কোনও চিন্তা-ভাবনা আমাদের নেই। অটো পাসের চিন্তা নেই। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি যে, পরীক্ষা নেওয়া হবে না। এরকম হুট করে বলা যায় না।’

‘অটো পাসের বিষয়টা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ওখানে আমাদের মাধ্যমিকের সচিব এবং আমাদের সিনিয়র সচিব কথা বলেছেন, এটা নিয়ে (অটো পাস) আলোচনা করেছেন যে, এরকম কিছু করা যায় কিনা?’, জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের বিশেষজ্ঞ আছেন, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমরা তাদেরকে নিয়ে বসে একটা ডিসিশন দেবো। আমরা যা-ই করি আমাদের অভিভাবক আছেন, আমরা সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। উনি যেটি অনুমোদন করে দেবেন, আমরা সেটি বাস্তবায়ন করবো।’

প্রাথমিকের সমাপনী নিয়ে তিনটি পরিকল্পনার সার-সংক্ষেপ আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।

পঞ্চম শ্রেণির নিচের ক্লাসের শিক্ষার্থীদের পরীক্ষার কী হবে, জানতে চাইলে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘তাদের বার্ষিক পরীক্ষা হবে স্কুলে স্কুলে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা