শিক্ষা
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ

শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ

বৃহস্পতিবার (০২ মার্চ ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করলে এ অবস্থার তৈরি হয় বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের মধ্যে থেমে থেকে সংঘর্ষ চলছে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন।

সংঘর্ষের ফলে পুরো এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এছাড়া ঘটনাস্থলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুমের অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: মুরব্বিয়ানা করতে পারব না

এর আগে, দুপুরে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ঢাকা কলেজের বিজয় ৭১ নামের একটি বাস ক্যাম্পাসে ফিরছিল। পথিমধ্যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে। এ ঘটনায় বাসটির জানালা ও পেছনের কাচ ভেঙে যায়।

তবে কী কারণে বাসটি ভাঙচুর করা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা