শিক্ষা

গণিত অলিম্পিয়াডের অনলাইন কোর্স শুরু

নিজস্ব প্রতিবেদক:

গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট-এর ‘গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন: প্রথম পাঠ’ শীর্ষক অনলাইন কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতর বাস্তবায়নাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন কোর্সের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন।

অনলাইন কোর্সে প্রথম ও দ্বিতীয় শ্রেণির গণিত পাঠ্যপুস্তক, কনটেন্ট ডেলিভারি বই (আনন্দে গণিত শিখি) এবং প্রশিক্ষণ ম্যানুয়ালের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি স্ক্রিপ্ট প্রস্তুত করা হয়। ওই স্ক্রিপ্টের ওপর ভিত্তি করে ‘গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন: প্রথম পাঠ’ শীর্ষক অনলাইন কোর্স তৈরি করা হয়েছে।

ধারাবাহিকভাবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির উপযোগী অনলাইন কোর্স চালু করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও অনলাইন কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের সব কর্মকর্তা শ্রেণি কার্যক্রমে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের ধারণা পাবেন। অংশগ্রহণকারীরা এটুআই প্রকল্পের মুক্তপাঠ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে কোর্সটি সম্পন্ন করতে পারবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা