শিক্ষা

দুই মাস বাড়তে পারে প্রাথমিকে শিক্ষাবর্ষের মেয়াদ

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের মেয়াদ দুই মাস বাড়িয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে অনির্ধারিত ছুটির ক্ষতি পুষিয়ে নিতে এমন পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের আয়োজিত 'করোনায় প্রাথমিক শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়' শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে গত চার মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে আমরা নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি। দীর্ঘ দিন বিদ্যালয় বন্ধ থাকায় চলতি বছরের সিলেবাস সংক্ষিপ্ত করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ থেকে এ সিলেবাস তৈরি করা হবে, গুরুত্ব কম হলে তা কমিয়ে আনার কাজ শুরু করা হয়েছে।

তিনি বলেন, আগামী সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার চিন্তাভাবনা রয়েছে। যদি এ সময়ের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা সম্ভব হয় তবে চলতি বছরের ডিসেম্বরে ক্লাস মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত হবে। আর যদি তা সম্ভব না হয় তবে চলতি বছরের শিক্ষাবর্ষ দুই মাস বাড়িয়ে তা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত নেয়ার পরিকল্পনা তৈরি করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা