শিক্ষা

ডিজিটালে আরেক ধাপ এগিয়ে গেল যশোর শিক্ষাবোর্ড

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে সব পরীক্ষার ওয়েমারশিট এখন থেকে পরীক্ষকদের কষ্ট করে পাঠাতে হবে না। সরাসরি অনলাইনের মাধ্যমে শিক্ষাবোর্ড এই ওয়েমারশিট সংগ্রহ করবে। এজন্য সফটওয়ার চালু করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) এই সফটওয়ারের কার্যক্রম সম্পর্কে কেন্দ্র সচিবদের জানাতে শিক্ষাবোর্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সফটওয়ারের কিভাবে ওয়োরম্যারশিট স্ক্যান করে কালার ইমেজ বোর্ডে পাঠাতে হবে ও কিভাবে ওই ইমেজ থেকে ডাটা তৈরি করে রেজাল্ট প্রোসেসিং করা হবে তার একটি ভিডিও প্রদর্শন করা হয়। শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন নিজে পুরো বিষয়টা কেন্দ্র সচিবদের অবহিত করেন।

সভায় চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন বলেন, ‘কোনো পরীক্ষক ও প্রধান পরীক্ষককে খাতা দেখার পর কষ্ট করে ওয়েমারশিট জমা দিতে শিক্ষাবোর্ডে আসার প্রয়োজন হবে না। ওয়োরমারশিট সংগ্রহে শিক্ষাবোর্ডে আলাদাভাবে ওয়েবসাইট তৈরি করা হয়েছে। নিকটস্থ পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষকরা ওয়েমারশিটের কালার ছবি স্ক্যানিং করে ওয়েবসাইটে পাঠাতে পারবেন। সেই ছবির ডাটাবেজ হিসেবে সংগ্রহ করে ফলাফল প্রসেসিং করা হবে।’

মতবিনিময় সভায় বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শক এ কে এম রব্বানী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সমীর কুমার কুণ্ডু, সহকারী প্রোগ্রামার মুরাদ হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন।

মতবিনিময় সভা থেকে যশোর সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, এস এম হাবিবুর রহমান পৌর ডিগ্রি কলেজ, বিএফ শাহীন কলেজ, যশোর কলেজ, সিংগিয়া কলেজ, উপশহর মহিলা কলেজ, গঙ্গানন্দপুর কলেজ, সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজ, চৌগাছা সরকারি কলেজ, নওয়াপাড়া সরকারি কলেজ, ভবদহ মহাবিদ্যালয়, বাঘারপাড়া কলেজ ও মির্জাপুর আর্দশ মহিলা কলেজকে স্ক্যানার মেশিন কিনতে ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

যশোর শিক্ষাবোর্ডে প্রশ্নব্যাংক থেকে পরীক্ষা গ্রহণ, প্রতিষ্ঠানের পাঠদান স্বীকৃতি নবায়ন, ম্যানেজিং কমিটি অনুমোদন, নাম সংশোধন, অনলাইন ক্লাসরুম চালুসহ বেশকিছু সেবা চালু করা হয়েছে। যার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা বোর্ডে না এসেই সেবা নিতে পারছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা