এসএমএস ও অনলাইনে ফল জানার ব্যবস্থা রয়েছে (ছবি: সংগৃহীত)
শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। সেখানে ফলাফলের সার-সংক্ষেপ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করবেন।

এদিকে অন্যান্য বছর তারা এ সার-সংক্ষেপ শিক্ষামন্ত্রীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতেন। করোনা মহামারির কারণে এবারে তা বাতিল করা হয়। তবে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থাকবেন। একইসঙ্গে ফলপ্রকাশের ঘোষণা দেবেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার সর্বমোট ১৪ লাখ ১৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় গত ২ ডিসেম্বর। শেষ হয় ৩০ ডিসেম্বর। একমাসের মধ্যে এ পরীক্ষার ফলপ্রকাশের ঘোষণা দিয়েছিল মন্ত্রণালয়। সেই হিসাবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশের কথা। তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত পরীক্ষার উত্তর আসতে বিলম্ব হওয়ায় ফল তৈরিতে বিঘ্ন ঘটে।

এবার সকল বিষয়ের পরীক্ষা নেওয়া হয়নি। শুধু বিভাগভিত্তিক তিনটি করে নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা নেওয়া হয়। তবে অন্যান্য বিষয়ে এসএসসি এবং জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে শিক্ষার্থীদের গ্রেডিং দেওয়া হবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আর বাড়ছে না

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। এছাড়া এসএমএস ও অনলাইনে ফল জানার ব্যবস্থা রয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা