শিক্ষা

রং তুলির আঁচড়ে হিমেলকে স্মরণ করলো সহপাঠীরা

খোরশেদ আলম, রাবি: মাহমুদ হাবিব হিমেলকে রং তুলির আঁচড়ে স্মরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলে চিত্রকর্ম আঁকা কর্মসূচি শুরু করেছে হিমেলের অনুষদের (চারুকলা) শিক্ষার্থীরা।

সরেজমিন দেখা যায়, শহীদ হবিবুর রহমান হলের মাঠের কাছে দুর্ঘটনাস্থলে রং তুলির আঁচড়ে ছবি আঁকছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। চারুকলা অনুষদের সামনে রাস্তায় আঁকা হয়েছে হিমেলের ছবি। সেখানে লেখা হয়েছে, রাস্তাঘাটে পিষে মরি, বাতাসে তোদের শ্বাস, সৃষ্টিকূলের ঘাতকেরা তোরা সাবধান থাক।

এ বিষয়ে হিমেলের সহপাঠী কাদিরুল ইসলাম কনিক বলেন, হিমলকে হারানোতে আমাদের মনের ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে সেটি রং তুলির আঁচড়ে তুলে ধরছি। পাশাপাশি আমরা হিমেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এখানে এসে তুলির আঁচড়ে হিমেলকে নিয়ে অনুভূতি জানাতে পারবে। আমরা রং তুলি ও কাগজ সরবরাহ করবো। শিক্ষার্থীদের আঁকা সব ধরনের চিত্রকর্ম দিয়ে প্রদর্শনী আয়োজন করা হবে। আগামী শনিবার পর্যন্ত এটি চলবে।

চারুকলার মাস্টার্সের শিক্ষার্থী আলামিন ইসলাম রওনক বলেন, হিমেলকে নিয়ে তুলির আঁচড়ে স্মৃতিচারণ করা হচ্ছে। তাকে ট্রাক পিষে মেরেছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই কষ্টকে রং তুলির মাধ্যমে প্রকাশ করছি।

আরও পড়ুন: শপথের আগেই মারা গেলেন বিচারপতি

প্রসঙ্গত, মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের কাছে ট্রাকচাপায় নিহত হন গ্রাফিক্স ডিজাইন বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল। ট্রাকটি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মান কাজে ব্যবহৃত ছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা