শিক্ষা

বিয়ে হয়ে গেছে এক শিক্ষা প্রতিষ্ঠানের সব ছাত্রীর 

নিজস্ব প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর): নাটোরে বিয়ে হয়ে গেছে এক শিক্ষা প্রতিষ্ঠানের সব ছাত্রীর। ২০২১ সালে চলমান দাখিল পরীক্ষায় বাগাতিপাড়া মহিলা মাদরাসা থেকে কোনো ছাত্রী অংশ নেয়নি। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় ওই মাদরাসার ১৫ দাখিল পরীক্ষার্থীর মধ্যে সবারই বিয়ে হয়ে গেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের দাখিল পরীক্ষায় বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মাদরাসা কেন্দ্রে পাঁচটি মাদরাসার ৯৮ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে কেন্দ্রে প্রতিদিন ৮৩ জন উপস্থিত হচ্ছেন। কিন্তু পরীক্ষা হলে ১৫ পরীক্ষার্থী অনুপস্থিত থাকছেন। তারা সবাই বাগাতিপাড়া মহিলা মাদরাসার ছাত্রী। তাদের মধ্য থেকে চলমান দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থীও অংশ নেননি। তবে সংশ্লিষ্ট মাদরাসা সুপার সব শিক্ষার্থীর প্রবেশপত্র সংগ্রহ করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পেড়াবাড়িয়া মাদরাসা কেন্দ্র সচিব ইব্রাহিম হোসাইন জানান, চলমান দাখিল পরীক্ষায় আল কোরআন ও হাদিস শরীফসহ দু’টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বাগাতিপাড়া মহিলা মাদরাসার কোনো ছাত্রী অংশ নেয়নি।

অন্যদিকে, বাগাতিপাড়া মহিলা মাদরাসা সুপার আব্দুর রউফ জানান, এবার মাদরাসা থেকে ১৫ ছাত্রীর পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু করোনায় সব ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় কেউই পরীক্ষায় অংশ নেয়নি। তবে ১৫ ছাত্রীর প্রবেশপত্র হাতে পেয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছিল। কিন্তু তাতে কেউ সাড়া দেয়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা