শিক্ষা

১৩৫ আসনের জন্য পরীক্ষার্থী সাড়ে ১৫ হাজার 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতকের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার (৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাবি এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, এবারের ‘চ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ১৫ হাজার ৪৯৬ জন। আর মোট আসন সংখ্যা ১৩৫টি। সেক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১৪ জন শিক্ষার্থী।

ঢাবি ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ‘চ’ ইউনিটে ঢাবিতে পরীক্ষা দেবেন ৮ হাজার ১৬৬ জন, চবিতে ৯৪৩ জন, রাবিতে ১ হাজার ৫৭৭ জন, খুবিতে ১ হাজার ২৭০ জন, শাবিপ্রবিতে ২৬১ জন, বেরোবিতে ১ হাজার ৯৬৪ জন, ববিতে ৪২৮ জন, বাকৃবিতে ৮৯৭ জন পরীক্ষার্থী।

এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ৭ হাজার ১৪৮ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৫ জন শিক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষায় সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতা ‘খ’ ইউনিটে। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা চ ইউনিটে। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৬৪ জন, ‘খ’ ইউনিটে ২০ জন। ‘গ’ ইউনিটে লড়বেন ২১ জন, ‘ঘ’ ইউনিটে লড়বেন ৭৩ জন। ‘চ’ ইউনিটে ভর্তির জন্য আজ প্রতি আসনে ১১৪ জন শিক্ষার্থী লড়বেন।

এর আগে সম্পন্ন হয়েছে ‘ক’ এবং ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়া আগামী ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের (ঘ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা