শিক্ষা

কুবিতে সশরীরে ক্লাস শুরুর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: নভেম্বরের প্রথম সপ্তাহে শ্রেণিকক্ষে ক্লাস শুরু করার প্রস্তাব দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। পাশাপাশি কোভিড-১৯ এর ক্ষতি পুষিয়ে নিতে ৬মাসের বদলে ৪ মাসে সেমিস্টার করারও প্রস্তাব দেওয়া হয়েছে৷ তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আসন্ন সিন্ডিকেট বৈঠকে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সভায় ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং সকল হলের প্রাধ্যক্ষকে সদস্য করে হল খোলার ব্যাপারে একটি কমিটিও গঠন করা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক খোলা হবে। এর জন্য প্রস্তুতি চলছে৷ আজকের গঠিত কমিটি হলগুলো পরিদর্শন করে খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিবে৷ এই মাসের ২৮ তারিখ থেকে খোলার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে।

উল্লেখ্য, করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে৷ তবে বর্তমানে করোনা পরিস্থিতি অনুকূলে থাকায় বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা কার্যক্রম চলছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা