ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষা

ঢাবিতে টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকাদান কর্মসূচি আজ সকাল সাড়ে ৯টা থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্পে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে ১ নভেম্বর।

টিকা নিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে অন-স্পট নিবন্ধনের মাধ্যমে তাৎক্ষণিক প্রথম ডোজের টিকা নিতে পারবেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সরকারি কর্মচারি হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কেন্দ্রে নিবন্ধন করা সত্ত্বেও ঢাবি সংশ্লিষ্ট যারা এখনও টিকা গ্রহণ করতে পারেন নি, তারা এনআইডি, শিক্ষার্থীর আইডি কার্ড এবং টিকাকার্ড প্রদর্শন করে অস্থায়ী টিকা কেন্দ্রে প্রথম ডোজ টিকা নিতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্র ছাড়া দেশের অন্য কোনও টিকাকেন্দ্রে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের সেখানেই টিকা নিতে হবে।

যারা ইতিমধ্যে এক ডোজ টিকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রে নিয়েছে, মোবাইলে মেসেজ আসা সাপেক্ষে তারা একই টিকার দ্বিতীয় ডোজ এই অস্থায়ী ক্যাম্প থেকে নিতে পারবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা