ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
শিক্ষা

ঢাবির দুই শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় সাময়িক বহিষ্কৃত দুজনকে এবার বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) শৃঙ্খলা পরিষদের এক সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. রাকিব হাসান এবং ভূতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইশরাক হোসেন রাফি। বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

সভায় আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র মো. আকতারুল করিম রুবেলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে 'কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না'-এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা