শিক্ষা

আসিফ নজরুলের রুমের তালা খুলে দিলো ঢাবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি’র আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. আসিফ নজরুলের কক্ষে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঝুলানো তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকাল ৫টার সময়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঝুলানো তালা খুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের কক্ষ। এটি কারও কোনও ব্যক্তিগত কক্ষ নয়। আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করি। তাই আমরা তালা খুলে দিয়েছি। বিশ্ববিদ্যালয় যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের সার্বিক বিষয়ে যত্নশীল ও সহনশীল হওয়া উচিত।

এর আগে বুধবার (১৮ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে অধ্যাপক আসিফ নজরুলের বিভাগীয় কক্ষে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ও মুক্তিযুদ্ধ মঞ্চ।

বৃহস্পতিবার সন্ধ্যায় আইন বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আমার শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে কখনোই ব্যবস্থা নিতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে নিতে পারে।

আসিফ নজরুল বলেন, তাদের বিবেকবোধের ওপর আমার আস্থা আছে। আমি কেমন তা আমার ছাত্ররা জানে। এখন রাজনৈতিক কারণে তাদের হয়তো অনেক কিছুই করতে হয়। তবে এ কারণে তাদের প্রতি আমার ভালোবাসা কমে যাবে না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা