শিক্ষা

অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেবে ইবি

সান নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অনলাইনে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের অনুমোদন দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষা সংক্রান্ত একটি নীতিমালা চূড়ান্ত করে স্ব-স্ব বিভাগে পাঠানো হয়েছে। বিভাগের প্রস্তুতি থাকলে যেকোনো সময় তারা পরীক্ষা শুরু করতে পারবে।

সশরীরে পরীক্ষার সুযোগ না থাকায় অনলাইনে পরীক্ষার বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অক্ষুণ্ণ রেখে বিভাগ সমূহ মানবন্টনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা