শিক্ষা

চার শর্তে মেডিকেলের ক্লাস

নিজস্ব প্রতিবেদক: এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় ও পঞ্চম বর্ষে সরাসরি ক্লাস চালুর বিষয়ে ৪ শর্ত দেওয়া হয়ে। শুক্রবার (১৩ আগস্ট) করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শর্তগুলোর বিষয়ে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ আগামী ২১ আগস্ট বা নিকটবর্তী যেকোন তারিখ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সে দ্বিতীয় বর্ষ ও পঞ্চম ও শেষ বর্ষের ক্লাস চালুর বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির মতামত চেয়ে চিঠি দিয়েছে। চিঠিতে জানানো হয়, এরইমধ্যে এসব শিক্ষার্থীদের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সব সদস্যরা। স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে প্রাথমিকভাবে তারা এসব বর্ষের ক্লাস শুরুর পক্ষে মত দিয়েছেন। পাশাপাশি কমিটির পক্ষ থেকে কিছু বিষয়গুলো মেনে চলার জন্য বলা হয়েছে।

এক. ক্লাস শুরুর আগে সব শিক্ষার্থীর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ করাতে হবে।

দুই. সঠিকভাবে মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

তিন. হাসপাতালের ওয়ার্ড ক্লাসে শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষাসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের সংক্রমণের ওপর নজরদারি করতে হবে।

চার. সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা এবং তাদের সংস্পর্শে আসা শিক্ষার্থীদের ১৪ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা