শিক্ষা

অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা

সান নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৪ জুন) থেকে তা শুরু হবে। মঙ্গলবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৭-১৮, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৩-১৪ (৪র্থ বর্ষ উত্তীর্ণ) ২০১৪-১৫ (৩য় বর্ষ উত্তীর্ণ) ২০১৫-১৬ (২য় বর্ষ উত্তীর্ণ) শিক্ষাবর্ষের উত্তীর্ণ শিক্ষার্থীগণ শুধুমাত্র এফ গ্রেড প্রাপ্ত কোর্সে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

পরীক্ষায় অংশগ্রহণের শর্ত-

নিয়মিত : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের যারা ২০১৮ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রোমোটেড হয়েছে তারা ২০২০ সালের অনার্স ২য় বৰ্ষ পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসাবে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অনিয়মিত : ২০১৫-১৬, ২০১৮-১৯ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী অনার্স ১ম বর্ষে উত্তীর্ণ হয়ে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হননি অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি ঐ সকল শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

অনুত্তীর্ণ শিক্ষার্থীকে পূর্ববতী বছরের পাশকৃত কোর্সের তত্ত্বীয় পরীক্ষা দিতে হবে না। তবে যারা ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে সি বা ডি গ্রেড পেয়েছে শুধুমাত্র তারাই ২০২০ সালের পরীক্ষায় উচ্চতর গ্রেডে উন্নীত করার জন্য পরীক্ষা দেয়ার সুযোগ পাবে এবং এফ গ্রেড প্রাপ্ত সকল কোর্সে পরীক্ষা দিতে হবে।

গ্রেড উন্নয়ন : ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩য় বর্ষে প্রমোশন পেয়েছে, ঐ সকল শিক্ষার্থী শুধুমাত্র সি বা ডি গ্রেড কোর্স বা কোর্সসমূহ গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

যে সকল শিক্ষার্থী ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩য় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু একাধিক কোর্সে এফ গ্রেড রয়েছে তারা ২০২০ সালের পরীক্ষার এফ গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্সসমূহে অংশগ্রহণ করতে পারবে। সকল এফ গ্রেড প্রাপ্ত কোর্সে পরীক্ষা দিয়ে (রেজিস্ট্রেশনের মাসে) অবশ্যই ন্যূনতম ডি এ উন্নীত করতে হবে।

২০১৯ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে সি উত্তীর্ণ প্রাপ্ত শিক্ষার্থীদের অনুপস্থিত ১টি কোর্সে ২০২০ সালের পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। অন্যথায় তার কোর্স বাতিল হয়ে যাবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা