শিক্ষা

১ জুলাই থেকে পরীক্ষা নেবে ঢাবি

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক হল না খুলে সশরীরে ১ জুলাই থেকে স্নাতক সকল বর্ষ এবং স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য করোনা পরিস্থিতির উন্নতি না হলে একই তারিখ থেকে অনলাইনে পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (১ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন ঢাবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান।

তিনি বলেন, হল না খুলে ১লা জুলাই থেকে সশরীরে পরীক্ষা নেয়া হবে। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে একই তারিখ থেকে অনলাইনে পরীক্ষা নেয়া হবে। তবে যেসব বিভাগে চূড়ান্ত পরীক্ষা শুরু হয়ে করোনা পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গেয়েছিল সেসব বিভাগের পরীক্ষা আগামী ১৫ জুন থেকে সশরীরে নেয়া হবে।

অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান আরও বলেন, করোনায় দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় ৫ থেকে ৬ মাসের সেশনজট তৈরি হয়েছে। আর এই সেশনজট নিরসনে ‘ল রিকভারি প্ল্যান’ নেয়া হয়েছে। এ লক্ষ্যে ৬ মাসের সেমিস্টার কমিয়ে ৪ মাস এবং কোর্সভিত্তিক বিভাগের ক্ষেত্রে ৮ মাসে কোর্স সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়। পরীক্ষাগুলো বিভিন্ন শিফটে ভাগ করে নেয়া হবে। একইদিনে একই শিক্ষার্থীর একাধিক শিফটে পরীক্ষা নেয়া যাবে না। তবে শিক্ষার্থীর ইচ্ছে অনুসারে একইদিনে একাধিক পরীক্ষা নেয়া যাবে বলে জানান তিনি।

দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। সময়সীমার ওপর ভিত্তি করে সিলেবাস সংক্ষিপ্ত করতে সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগকে বলা হয়েছে৷ অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে একটি সফটওয়্যার তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানান তিনি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা