শিক্ষা

করোনায় প্রাণ গেল ইবির আরেক অধ্যাপকের

ইবি প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল (৫৩)মৃত্যুবরণ করেছেন। বুধবার (০৫ই মে) রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। বিভাগের সভাপতি অধ্যাপক ড. অলীউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে গতকাল তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার উদ্দেশ্যে বের হলে মাঝ পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার জানাজা পারিবারিক সিদ্ধান্তে নিজ গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে সম্পন্ন হবে।

প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল দাওয়াহ বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিভাগের সভাপতি, হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,এর আগে গত ২৫ ফেব্রুয়ারি করোনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান মৃত্যুবরণ করেছিলেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা